রামপ্রসাদ সেন: জীবনী, সাহিত্যকর্ম, ভক্তি ও অন্যান্য
রামপ্রসাদ সেন ছিলেন বাংলা সাহিত্যের এক অমর কবি ও ভক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি ছিলেন অষ্টাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, যাঁর কাব্যরচনায় আধ্যাত্মিক অনুভূতি ও ভক্তির গভীরতা প্রকাশ পেয়েছে। রামপ্রসাদ সেনের প্রারম্ভিক জীবন রামপ্রসাদ সেন, যিনি ‘কবিরঞ্জন‘ নামে পরিচিত। তিনি পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত কুমারহট্ট গ্রামে (বর্তমানে হালিসহর) এক তান্ত্রিক বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ…