বাড়িতে বসেই পেয়ে যান পিভিসি আধার কার্ড : কিভাবে আবেদন করবেন?

বাড়িতে বসে কিভাবে পিভিসি আধার কার্ড পাবেন: আধার কার্ড ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে এক অপরিহার্য প্রয়োজনীয় ডকুমেন্ট। ছাত্র-ছাত্রী, চাকুরীজীবী, ব্যবসায়ী, এবং সমস্ত নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবং প্রয়োজনীয়। নতুন সিম নেওয়া, গ্যাস কানেকশন নেওয়া, ব্যাংক একাউন্ট খোলা, বা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরী। তাই আধার কার্ড ডকুমেন্টটি সুন্দরভাবে সুরক্ষিত করে রাখাও নাগরিকদের দায়িত্ব। এই কারণে অনেকেই আধার কার্ডটি প্রিন্ট করে ল্যামিনেটেড করে রাখে যাতে করে সহজে নষ্ট না হয়ে যায়।
UIDAI তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে পিভিসি আধার কার্ড তৈরি এবং নাগরিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। কিছু টাকার বিনিময়ে নাগরিকেরা বাড়িতে বসেই পেয়েছি আধার কার্ড অর্ডার দিতে পারেন। এবং সেটি অর্ডার দেওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বাড়িতে ডেলিভার করে দেওয়া হয়।
পিভিসি আধার কার্ড আবেদন পদ্ধতি
- পিভিসি আধার কার্ড পাওয়ার জন্য প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট মাই আধার এ লগইন করুন।
- লগ ইন করার জন্য আপনার আধার কার্ড নাম্বার এবং ক্যাপচা দিন এরপর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে মাই আধার ওয়েবসাইটটিতে লগইন হয়ে যাবে।
- এরপর অর্ডার পিভিসি আধার কার্ড (Order Aadhar PVC Card) অপশনটিতে যান এবং এরপরে ₹50 টাকা পেমেন্ট করার অপশন আসবে আপনি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং যে কোন মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে পারেন।
- পেমেন্ট করার পরে একটি সার্ভেস্ট রিকোয়েস্ট নাম্বার (Service Request Number) পাবেন সেই নাম্বারটি গচ্ছিত করে রাখুন। পরবর্তীতে স্ট্যাটাস জানার জন্য এটি কাজে লাগবে।
- এরপর আপনি পাঁচ থেকে সাত দিন বা লোকেশন অনুযায়ী আরো বেশ কিছুদিন অপেক্ষা করুন আপনার বাড়িতে পিভিসি আধার কার্ডটি ডেলিভার করে দেওয়া হবে।


কেন PVC আধার কার্ড ব্যবহার করবেন ?
পিভিসি এর ফুল ফর্ম হল Polyvinyl chloride। এটি প্লাষ্টিক এর একটি প্রকার। পিভিসি আধার কার্ড এক রকম ভাবেই প্লাস্টিকের বানানো কার্ড যেটি রোদ এবং জল প্রতিরোধক। যার ফলে এটিকে আপনি মানিব্যাগ কার্ড হোল্ডার, ওয়ালেট, যে কোনো কিছুর সঙ্গে পিভিসি আধার কার্ড ক্যারি করতে পারেন। এর ফলে আধার কার্ড ল্যামিনেশন করা এইসবের ঝামেলা থাকে না।





